দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ইলিশ বিক্রির কথা বলে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়ায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,ফুলদাহ গ্রামের ফারুক শেখের ছেলে আকিদুল ইসলাম (২৩), ওলিয়ার শেখের ছেলে আসমাউল শেখ (২৫), কাকা মিয়া শেখের ছেলে ইমরান শেখ (৩০), মোহর মিনার ছেলে তৈয়বুর রহমান (২৮) এবং তুহিন শেখের ছেলে নীরব শেখ (২৫)।
পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে চাঁদপুরের উন্নতমানের ইলিশের ছবি ও আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের মাছ কেনার জন্য আগ্রহী করা হতো।
ক্রেতারা যোগাযোগ করলে মাছ পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন তারা। এভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকিদুল ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘চাঁদপুরের ইলিশ’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর চক্রটির কার্যক্রমের ওপর নজরদারি শুরু করা হয়। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বুধবার রাতে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
যে আই